স্মার্টফোন জানাবে পণ্যের ভেজাল উপকরণ

স্মার্টফোনের ক্যামেরার লেন্স নির্ণয় করবে ধারনকৃত ছবির বাস্তব গোপন উপাদান। যেমন- দুধে পানি থাকলে ক্যামেরার ছবি জানান দিবে।
 
অ্যাপ্লাইএসিসিআইয়ের খবরে বলা হয়েছে, স্মার্টফোন দিয়ে কোনো বস্তুর ছবি বিশ্লেষণ করে তার রাসায়নিক উপাদান নির্ণয় করার প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে। হাইপারস্পেকট্রাল ইমেজিং নামে এ প্রযুক্তি উদ্ভাবন করেন ইসরাইলের তেল আবিব ইউনিভার্সিটি।
 
এ প্রযুক্তিতে ক্যামেরার লেন্স এমন সব রশ্মিগুলোর ছবি তোলে, যা মানুষের চোখে ধরা পড়ে না। এতে ইলেক্ট্রোম্যাগনেটিক ‘ফিঙ্গারপ্রিন্ট’ ব্যবহার করে কোনো বস্তুর রাসায়নিক উপাদানগুলো নির্ণয় করা হয়।
 
এ ধরনের প্রযুক্তি এখন বড় আকারের সেন্সরের ও ক্যামেরার মাধ্যমে প্রচলিত আছে। তবে এবার তা স্মার্টফোনের ক্যামেরায় সংযুক্ত হলো।
 
গবেষকদলের প্রধান ডেভিড মেন্ডলোভিক এ প্রযুক্তি ছোট ক্যামেরায় সংযোগের গবেষণায় সফল হয়েছেন।