মোরেলগঞ্জে পানগুছি নদীতে সেতু নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছে কুয়েত সরকারের একটি প্রতিনিধি দল। শুক্রবার কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট সংস্থার পক্ষে মো. আল হাদীদী, সিনিয়র প্রকৌশল উপদেষ্টা হাসান মুদাল্লাল, মাহমুদ আলী আল এরিয়ানী ও সহকারী আইন উপদেষ্টা তাহের আল খাতীব সেতু স্থল পরিদর্শন করেন। এ সময় বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন সঙ্গে ছিলেন। এ ছাড়াও বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সহকারী প্রধান এসএম হাসান, বাগেরহাট জেলা নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ, মোরেলগঞ্জ পৌরসভা মেয়র এসএম মনিরুল হক তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে এসএম হাসান বলেন, পানগুছি নদীতে ১৪০০ মিটার দীর্ঘ সেতু নির্মাণ করতে কুয়েত সরকারের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে।