আবশ্যক

আবশ্যক: মিরকাদিম হাজী আমজাদ আলী ডিগ্রী কলেজ, মিরকাদিম পৌরসভা, মুন্সীগঞ্জ এ সরকারী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক সমাজকর্ম বিষয়ে অনার্স কোর্স খোলার লক্ষ্যে সৃষ্ট পদে সমাজকর্ম বিষয়ে ০৫ জন এবং ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স শেষ পর্ব খোলার লক্ষ্যে সৃষ্ট পদে ব্যবস্থাপনা বিষয়ে ০৫ জন নিবন্ধনকৃত প্রভাষক আবশ্যক। আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র, ০২ কপি সত্যায়িত ছবি ও মোবাইল নম্বরসহ আবেদনপত্র বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে অধ্যক্ষ বরাবর পৌঁছাতে হবে। পূর্বের আবেদনকারীদের পুন: আবেদনের প্রয়োজন নেই।
-অধ্যক্ষ।              সিকে-৫৫৩(এ)