নতুন নতুন সব অ্যাপ্লিকেশনে ভার্চুয়াল মুদ্রা বিটকয়েনের ব্যবহার নিশ্চিত করার জন্য যৌথ উদ্যোগে কাজ করছে আইবিএম এবং স্যামসাং। মোবাইল অ্যাপসসহ নানা ধরনের অনলাইন লেনদেনে এখন ভার্চুয়াল মুদ্রার ব্যবহারের পক্ষেই অবস্থান নিতে শুরু করেছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। আর্থিক খাতের বেশকিছু প্রতিষ্ঠানও বিটকয়েন নিয়ে কাজ করার বিষয়ে আগ্রহী হয়ে উঠেছে। এরই প্রেক্ষিতে স্যামসাং এবং আইবিএমের যৌথ উদ্যোগ এক্ষেত্রে প্রযুক্তিবিশ্বে নতুন ধরনের আশার আলো নিয়ে আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্যামসাং এবং আইবিএম আশা করছে, দ্রুতই তারা এ বিষয়ে বাস্তব কোনো সমাধান হাজির করতে সমর্থ হবে।