সার্চ জায়ান্ট গুগলের বিরুদ্ধে ওঠা একচেটিয়া আচরণের অভিযোগে তদন্ত শেষে পদক্ষেপ নিতে যাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন(ইইউ)। নিজেদের বিজ্ঞাপনকে প্রাধান্য দিয়ে সার্চ রেজাল্ট দেখানোর যে অভিযোগের পক্ষে প্রমাণ পেয়েছেন ইইউর তদন্তকারীরা।
তবে গুগল ইইউর এই তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে। তাদের যুক্তি গ্রাহকদের সার্চ রেজাল্টে যদি তারা তাদের স্বার্থ সংশ্লিষ্ট ফলাফলগুলোকেই প্রাধান্য দিতো তাহলে অ্যামাজন কিংবা ইবের মত অনলাইন কেনাকাটার সাইটগুলো ক্ষতির মুখে পড়তো। কিন্তু বাস্তবে এমনটা হয়নি।
ইইউ গুগলের বিরুদ্ধে মাইক্রোসফট, ট্রিপঅ্যাডভাইজার, এবং স্ট্রিটম্যাপসহ একাধিক প্রতিষ্ঠানের প্রতিযোগিতা বিমুখ আচরণের অভিযোগ তদন্ত করছে ২০১০ সাল থেকে।
এর আগে ইউরোপীয় ইউনিয়নের চাপে সার্চ রেজাল্ট দেখানোর পদ্ধতিতে পরিবর্তন আনতে রাজি হয়েছিল গুগল। তবে গুগলের পদক্ষেপে অভিযোগকারী ও তদন্তকারীদের সন্তুষ্ট করতে পারেনি। সূত্র: বিবিসি