সশস্ত্র বাহিনীর যৌথ অনুশীলন ‘বজ্র আঘাত’ অনুষ্ঠিত

গত ২২ ফেব্রুয়ারি হতে চট্টগ্রামের কুতুবদিয়া সংলগ্ন এলাকায় সশস্ত্র বাহিনীর যৌথ সামরিক অনুশীলন এক্সসারসাইজ ‘বজ্র আঘাত’ অনুষ্ঠিত হয়। এতে তিন বাহিনী প্রধানগণ চূড়ান্ত অনুশীলন পর্যবেক্ষণ করেন। এই যৌথ অনুশীলনের মাধ্যমে কাঙ্ক্ষিত সফলতা অর্জিত হয়েছে বলে সন্তোষ প্রকাশ করেন। ভবিষ্যতে আরও বৃহত্ পরিসরে এ ধরনের যৌথ অনুশীলন পরিকল্পনা করা হবে বলে বাহিনী প্রধানগণ প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে, আজ থেকে শুরু হচ্ছে ইন্দো বাংলা যৌথ অনুশীলন ‘সম্প্রীতি-৮’। আগামী ১৫ মার্চ পর্যন্ত টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেনানিবাসে অনুষ্ঠিত হবে। উক্ত অনুশীলনে বাংলাদেশ ও ভারতের ৩০ জন অফিসারসহ সর্বমোট ১৭০ জনের একটি করে দল অংশগ্রহণ করবে। এবারের যৌথ অনুশীলনের মূল প্রতিপাদ্য বিষয় সন্ত্রাস এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি।