তসলিমা নাসরিনের একাউন্ট খুলে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ

আলোচিত লেখিকা তসলিমা নাসরিনের অ্যাকাউন্ট দুই দিন বন্ধ রাখার পর আবারো খুলে দিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ।
 
গত ১৩ এপ্রিল রাতে এক টুইটে তসলিমা নাসরিন অভিযোগ করে বলেন, ‘ইসলামী মৌলবাদীদের’ চাপে ফেইসবুক কর্তৃপক্ষ একাউন্ট বন্ধ করে দিয়েছে।
 
টুইটে তিনি লেখেন, যখনই ইসলামী মৌলবাদীরা আমার কোন পোস্ট নিয়ে অভিযোগ তোলে তখনই স্টুপিড ফেইসবুক কর্তৃপক্ষ আমার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়।
 
সংবাদ মাধ্যমকে তিনি বলেন, বার বার অনুরোধ জানানোর পরও তারা আমার অ্যাকাউন্ট খুলে দেয়নি।
 
এরপর বুধবার রাতে আরেক টুইটে তসলিমা নাসরিন তার ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পাওয়ার কথা জানান।
 
অ্যাকাউন্ট খুলে দেয়ার বিষয়ে তসলিমা টুইটে বলেন, আমাকে সমর্থন দেয়ার জন্য সংবাদ মাধ্যম, ফেইসবুক বন্ধু আর আমার ফলোয়ারদের ধন্যবাদ। ফেইসবুক, ফ্যানাটিকদের কথায় কান দিও না। প্রসঙ্গত, ফেইসবুকে তসলিমা নাসরিনের ফলোয়ারের সংখ্যা পৌনে এক লাখের মতো।