‘অ্যাকটিভ কিডস-অ্যাকটিভ বাংলাদেশ’ স্লোগান নিয়ে ‘দ্য গ্রেট বাংলাদেশ রান (টিজিবিআর)’ গতকাল কিডস রান ২০১৯ আয়োজন করে। ২ থেকে ১২ বছর বয়সী একশ’রও বেশি শিশু শুক্রবার সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অনুষ্ঠিত এ দৌড়ে অংশ নেয়। অনুষ্ঠানে মোট ৩টি ক্যাটাগরিতে ২ কিলোমিটার, ১ কিলোমিটার ও ১শ মিটার ইভেন্টে রান অনুষ্ঠিত হয়, যেখানে পাঁচ বছরের কম বয়সীরা ১শ মিটার, ৬-৮ বছর বয়সীরা ১ কিমি, এবং ৮-১২ বছর বয়সীরা ২ কিমি দূরত্ব দৌড়ে অতিক্রম করে। দৌড়শেষে শিশু রানারদের সার্টিফিকেট ও মেডেল প্রদান করা হয়।
শিশু রানারদের অনুপ্রেরণা দিতে উপস্থিত ছিলেন জনপ্রিয় সংগীত শিল্পী সামিনা চৌধুরী, গিনেস বুক রেকর্ডধারী টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনু, আল কাদেরিয়া লিমিটেড-এর চেয়ারম্যান ফিরোজ আলম সুমন, বসুন্ধরা পেপারস’র ডেপুটি ম্যানেজার করিমুল আরাফাত।