আন্তর্জাতিক পোল্ট্রি শো শুরু ৫ মার্চ

আগামী ৭ মার্চ থেকে ৯ মার্চ এই তিনদিন বসুন্ধরা কনভেনশন সিটিতে ১১তম আন্তর্জাতিক পোল্ট্রি শো অনুষ্ঠিত হবে। এছাড়া ৫ ও ৬ মার্চ ঢাকার লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক পোল্ট্রি সেমিনার। বিশ্বের ২২টি দেশের প্রায় ২৩০টি কোম্পানি এবারের পোল্ট্রি শো’তে অংশ নিচ্ছে।

ভোক্তা সাধারণের সঙ্গে পোল্ট্রি’র সংশ্লিষ্টতা বাড়াতে এ বছর ‘পোল্ট্রি কুকিং কনটেস্ট’, ‘ডিম সেলফি কনটেস্ট’ ও ’চিকেন সেলফি কনটেস্ট’ এর আয়োজন করা হয়েছে। নিরাপদ পোল্ট্রি উত্পাদন বাড়াতে পোল্ট্রি ফার্মারস এনলাইটেনমেন্ট প্রকল্প এবং যুব সমাজকে পোল্ট্রি ব্যবসায় আগ্রহী করতে ইয়ুথ এন্টারপ্রেনারশিপ প্রজেক্ট এর উদ্বোধন করা হবে ৭ মার্চ।

দু’দিনের সেমিনারে ৯৯টি সায়েন্টিফিক পেপার উপস্থাপন করা হবে। পোল্ট্রির পুষ্টি ও ব্যবস্থাপনা এবং পোল্ট্রি ব্রিডিং ও জেনেটিকস বিষয়ে এমন ১৩জন বিজ্ঞানী ও গবেষক এবার বাংলাদেশে আসছেন । তিন দিনব্যাপী পোল্ট্রি শো’তে অংশ নেওয়ার জন্য সাধারণ দর্শনার্থীদের জন্য থাকছে ফ্রি শাটল বাস।