সৌদি আরব ইয়েমেনের জন্যে ২৭ কোটি ৪০ লাখ ডলার সাহায্যের অঙ্গীকার করেছে। শনিবার সাহায্যের কথা জানানো হয়।
দেশটির সরকারি বার্তা সংস্থা এসপিএ এ কথা জানিয়ে বলেছে, জাতিসংঘের শুক্রবারের আবেদনে সাড়া দিয়ে সৌদি বাদশাহ সালমান সংঘর্ষ পীড়িত ইয়েমেনের দুরবস্থায় পড়া লাখ লাখ নাগরিকের সহায়তার জন্যে ২৭ কোটি ৪০ লাখ ডলার দেয়ার নির্দেশ দেন।
সরকারি বিবৃতির উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা আরো জানায়, সৌদি আরব ইয়েমেনী ভাইদের পাশে রয়েছে। দেশটি আশা করছে ইয়েমেনে নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনরায় ফিরে আসবে।
ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের দমনে সৌদি নেতৃত্বাধীন আঞ্চলিক শক্তি ইয়েমেনে বিমান হামলা শুরু করলে দেশটিতে নতুন করে মানবিক বিপর্যয় দেখা দেয়।