ইয়েমেনে আটকেপড়া ৩৩৭ বাংলাদেশিকে দেশে ফিরেছেন। বাংলাদেশ বিমানের দুটি বিশেষ ফ্লাইটে রবিবার ভোরে রাতে তাদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে।
ইয়েমেনে বর্তমানে দেড় থেকে তিন হাজার বাংলাদেশি রয়েছেন। সম্প্রতি হুতি বিদ্রোহীরা দেশটির প্রেসিডেন্টকে উৎখাত করে রাজধানী সানার নিয়ন্ত্রণ নিলে পরিস্থিতির দ্রুত অবনতি হয়। বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বে অভিযান শুরুর পর এখন দেশটিতে যুদ্ধাবস্থা বিরাজ করছে। এরপরই বাংলাদেশসহ বিভিন্ন দেশ ইয়েমেন থেকে তাদের নাগরিকদের সরিয়ে আনার প্রক্রিয়া শুরু করে। এরআগে ভারতের সহযোগিতায় শ’খানেক বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।