ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ইয়েমেনের

 
জাতিসংঘে ইরানের করা চার দফা শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইয়েমেন। শনিবার দেশটির একজন মুখপাত্র এই তথ্য জানিয়েছেন।
 
কাতারের রাজধানী দোহা থেকে ইয়েমেন সরকারের মুখপাত্র রাজেহ বাদি টেলিফোনে রয়টার্সকে বলেছেন, ‘ইরানের এই উদ্যোগকে আমার প্রত্যাখ্যান করেছি। এই উদ্যোগের উদ্দেশ্য হলো একটি রাজনৈতিক রণকৌশল।’
 
ইয়েমেনের অধিকাংশ স্থান দখল করে নেয়া ইরানসমর্থিত হুতি বিদ্রোহীদের দমনে দেশটিতে তিন সপ্তাহ ধরে বিমান হামলা চালাচ্ছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনী।
 
শুক্রবার জাতিসংঘে দেয়া ইরান শান্তি আশু অস্ত্রবিরতি, সব বিদেশি সামরিক হামলা বন্ধ, মানবিক ত্রাণ সহায়তা এবং বন্ধ হয়ে যাওয়া বিস্তৃত জাতীয় সংলাপ আবার শুরু করা ও এর ভিত্তিতে ‘সব পক্ষের প্রতিনিধিদের নিয়ে একটি জাতীয় ঐক্য সরকার প্রতিষ্ঠার’ প্রস্তাব করেছে।
 
ইয়েমেন ও তার প্রধান সমর্থক দেশ সৌদি আরব মনে অভিযোগ করেছে, ইরান ইয়েমেনের বিষয়ে অনধিকার চর্চা করছে। এমনকি তারা একটি ইয়েমের একটি অঞ্চল আয়ত্ত করার প্রচেষ্টা চালাচ্ছে। তবে এসব অভিযোগ ইরান প্রত্যাখ্যান করেছে। এমনকি ইরান হাউথি বিদ্রোহীদের সরাসরি সামরিক সমর্থন দিচ্ছে এমন অভিযোগও নাকোচ করে দিয়েছে দেশটি।
 
জাতিসংঘের পশ্চিমা ও মধ্যপ্রাচ্যের কূটনীতিকরা ইয়েমেনের বিষয়ে ইরানের এই প্রস্তাবেকর বিষয়ে তেমন আগ্রহ দেখাচ্ছেন না।  তাদের যুক্তি, ইরান কোনো নিরপেক্ষ মধ্যস্থতাকারী নয়।