মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি বর্তমানে যে কটি মামলায় বিচারাধীন রয়েছেন সেসব মামলার প্রথমটিতে তার মৃত্যুদণ্ড হতে পারে। মামলাটিতে তার বিরুদ্ধে বিক্ষোভকারীদের হত্যায় ইন্ধন যোগানোর অভিযোগ আনা হয়েছে। খবর- এএফপির।
মুরসির ক্ষমতাচ্যুতির দু’বছর পর মঙ্গলবার এই মামলার রায় দেয়া হবে। তার বিরুদ্ধে আরো দুটি মামলা রয়েছে। এ দুটিতেও তার একই শাস্তি হবে বলে হবে বলে ধারণা করা হচ্ছে। এ দুটি মামলার একটিতে তার বিরুদ্ধে বিদেশীদের জন্যে চর হিসেবে কাজ করা এবং অন্যটিতে ২০১১ সালে হোসনি মোবারক বিরোধী বিক্ষোভকালে কারাগার থেকে পালানোর অভিযোগ রয়েছে।
আগামী ১৬ মে এ দুটি মামলার পৃথক রায় দেয়া হবে।বিশেষজ্ঞরা ধারণা করছেন মঙ্গলবার প্রথম মামলাটির যে রায় দেয়া হচ্ছে তাতে মিশরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুরসিকে মৃত্যুদণ্ডই দেয়া হবে। কারণ এর আগে বিচারকেরা নিষিদ্ধ ঘোষিত মুসলিম ব্রাদারহুডের নেতাদের মৃত্যুদণ্ড দিয়েছেন।
উল্লেখ্য, সাবেক সেনা প্রধান ও বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ২০১৩ সালের ৩ জুলাই গণ বিক্ষোভের মুখে মুসরিকে ক্ষমতাচ্যুত করেন।