নামের বানান দেখে ভুল উচ্চারণের ঘটনা অহরহই ঘটে। আর ফেসবুকের ক্ষেত্রে এই ভুলের সম্ভাবনা থাকে আরো বেশি। সাংস্কৃতিক ব্যবধানের কারণে একজনের নাম আরেকজনের কাছে নিছক অপরিচিত একটি শব্দ হয়ে দাঁড়ায়।
বিশেষত ফেসবুকের বন্ধুদের ক্ষেত্রে এই ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশী। একজন ঢাকায়, আর ফেসবুক বন্ধু বার্লিনে। দুজনের কাছেই শুধুমাত্র বানান দেখে দুজনের নাম উচ্চারণ করা সমান সমস্যাপূর্ণ। কারণ ইংরেজি বানান হয় একরকম কিন্তু উচ্চারণ অনেকসময়ই তার অনুগামী হয় না।
এরকম সমস্যা সমাধানে নামল এবার স্বয়ং ফেসবুকই। যুক্ত করা হচ্ছে নতুন ফিচার। সেখানে এক ক্লিক করেই পাওয়া যাবে ভিনদেশি বন্ধুদের নামের সঠিক উচ্চারণ। নতুন এই ফিচারে কোনও প্রোফাইল খুললে তার নামের পাশেই থাকবে একটি অডিও শোনার অপশন। সূত্র: ইন্ডিয়া টুডে