ধামরাইয়ে ৭টি ককটেল ও ৭টি পেট্রোল বোমাসদৃশ বস্তু উদ্ধার

ঢাকার ধামরাই উপজেলার কালামপুর বাজারের জসিম উদ্দিনের মালিকানাধীন ফারুক ট্রেডার্স নামক একটি দোকানের দ্বিতীয় তলার ছাদ থেকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ৭টি ককটেল ও ৭টি পেট্রোল বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। ভবনটির দোতলায় একটি ফিটনেস জিম রয়েছে।

ভবনের ম্যানেজার রেজাউল করিম সাংবাদিকদের জানান, কে বা কারা একটি বাজারের ব্যাগে ককটেল ও পেট্রোল বোমা ভরে ছাদের রডের সাথে ঝুলিয়ে রেখে যায়। বৃহস্পতিবার ভবনের মালিক ময়লা ফেলতে গিয়ে ব্যাগটি দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় পুলিশ বোমা সদৃশ বস্তুগুলোসহ ব্যাগটি উদ্ধার করে।

ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, উদ্ধারকৃত বস্তুগুলো বোমাসদৃশ। তবে পরীক্ষা না করে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।