নবাবগঞ্জে বিএনপি নেতা বুলবুলের পদত্যাগ!

ঢাকার নবাবগঞ্জ উপজেলার জয়কুষ্ণপুর ইউনিয়নের দীর্ঘদিনের বিএনপির সভাপতি এ. কে.বুলবুল খান শারীরিক অসুস্থতা ও বিভিন্ন কারণ দেখিয়ে সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন। গত ১১ ফেব্রুয়ারি নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি/ সাধারণ সম্পাদক বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি। গতকাল শুক্রবার বিকালে গণমাধ্যমকর্মীদের হাতে তার পদত্যাগ পত্রের কপি তুলে দেন এবং বলেন এর অনুলিপি ঢাকা জেলা বিএনপির কার্যালয়েও জমা দিয়েছেন তিনি।

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই ও সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালামের সাথে একাধিকবার মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

 তবে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক বলেন বুলবুল খানের পদত্যাগ পত্রের অনুলিপি জেলা বিএনপির কার্যালয়ে আসেনি।