ধাওয়া খেয়ে পালালো বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরী

 
বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া রাশেদ চৌধুরী ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রাজধানী সাক্রামেন্টোতে প্রবাসীদের এক অনুষ্ঠানে ধাওয়া খেয়ে দৌড়ে পালিয়েছে।
 
জানা গেছে, গত শুক্রবার স্থানীয় সময় রাতে সাক্রামেন্টোর একটি লাইব্রেরিতে বাংলা নতুন বছরকে বরণের রিহার্সাল চলছিল। এতে অংশ নেয় শিশু-কিশোররা। ওই অনুষ্ঠানে অন্য অভিভাবকের সঙ্গে ঘাতক রাশেদ চৌধুরীকেও দেখা যায়। এ সময় ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক আবু নাসের রাজীব তার দিকে তেড়ে যান। এতে ভয় পেয়ে ওই স্থান ত্যাগ করে রাশেদ চৌধুরী। সে সময় অন্যরাও তাকে ধাওয়া করে।
 

রাশেদ চৌধুরী ১৯৯৬ সালে ট্যুরিস্ট ভিসায় যুক্তরাষ্ট্রে এসে রাজনৈতিক আশ্রয় লাভের জন্য আবেদন করেন। এরপর স্থায়ীভাবে বসবাসের জন্য তিনি গ্রিনকার্ড পেয়ে এখন ইউএস সিটিজেনশিপ গ্রহণ করে বলে জানা গেছে। সে বর্তমানে বিভিন্ন স্থানে নিজের অবস্থান পাল্টিয়ে বসবাস করছে। বর্তমানে সে সাক্রামেন্টো থেকে ১১০ কিলোমিটার দূরের কন্ট্রা কস্তা কাউন্টির কনকর্ড শহরে ছেলের সঙ্গে থাকে বলে জানা যায়।