আন্তর্জাতিক বাজারে এসারের এক ঝাঁক নতুন পণ্যের অবমুক্তি ঘটেছে কয়েকদিন আগেই, নিউইয়র্কে এক বৈশ্বিক সম্মেলনের মধ্যে। এসারের নতুন এসব পণ্য খুব অল্প কিছুদিনের মধ্যেই দেশের বাজারেও হাজির হবে বলে রাজধানীতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। এসার ইন্ডিয়ার চিফ মার্কেটিং অফিসার এস রাজেন্দ্রান সংবাদ সম্মেলনে বাংলাদেশে এসারের নতুন বিজনেস হেড পিনাকী ব্যানার্জীকে পরিচয় করিয়ে দেন উপস্থিত সাংবাদিকদের সামনে। এসময় এসারের দেশীয় পরিবেশক এক্সিকিউটিভ টেকনোলজিসের জেনারেল ম্যানেজার সালমান আলী খান উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বিভিন্ন ধরনের কাজের উপযোগী এসারের এক ইঞ্চি থেকে শুরু করে ১০০ ইঞ্চি পর্যন্ত আকৃতির বিভিন্ন ডিভাইসের কথা তুলে ধরা হয়।