গুগল অ্যাকাউন্ট সুরক্ষায় গুগল ক্রোমের এক্সটেনশন

 
অনলাইনে বিভিন্ন গুগল সেবা গ্রহণ করতে হলে গুগল অ্যাকাউন্ট বা জিমেইল অ্যাকাউন্টে লগ-ইন করতে হয়। হ্যাকারদের পাল্লায় পড়ে অনেক সময় বিভিন্ন ধরনের ফিশিং ওয়েবসাইটেও নিজেদের অজান্তেই লগ-ইন করে ফেলেন অনেকেই। এই ধরনের সব অবিশ্বস্ত ওয়েবসাইটে যাতে গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেওয়া না হয়, সেটা মনিটর করার জন্যই গুগল এবারে তাদের নিজস্ব ওয়েব ব্রাউজার গুগল ক্রোমের জন্য তৈরি করেছে নতুন একটি এক্সটেনশন। ‘পাসওয়ার্ড অ্যালার্ট’ নামের বিনামূল্যের এই এক্সটেনশ গুগল ক্রোমে ইন্সটল করা থাকলে যেকোনো সন্দেহজনক সাইটে গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড প্রবেশ করানো হলেই সতর্কবার্তা প্রদান করা হবে। কোনো তথ্য যাতে চুরি না হয়ে যায়, সেজন্য প্রয়োজনে পাসওয়ার্ড রিসেটের আহ্বানও জানায় এটি।