ইনস্টাগ্রামে বেগুনের ছবি 'নিষিদ্ধ'

অনলাইনে মোবাইল থেকে ছবি ও ভিডিও শেয়ারের ওয়েবসাইট ইনস্টাগ্রামে বেগুনের ছবি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
 
জিনিউজ’র খবরে বলা হয়েছে, ইনস্টাগ্রামে যেসব ছবি বা স্টিকার বিনামূল্যে দেওয়া হয়, সেই তালিকা থেকে বাদ পড়লো বেগুনের ছবি।
 
ব্রিটিশ এক ওয়েবসাইটে প্রকাশ, অনেকেই ইনস্টাগ্রামে বেগুনের ছবি অশ্লীল কিছু বোঝাতে ব্যবহার করছে যে কারণে এটাকে সরিয়ে ফেলে ‘নিষিদ্ধ’ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ এ খবরকে মিথ্যা বলে উড়িয়েও দেয়নি, আবার স্বীকারও করে নেয়নি।
 
এ নিয়ে জোর চর্চা সামাজিক যোগাযোগ মাধ্যমের নেটওয়ার্কিং সাইটগুলিতে। এসব মাধ্যমে অনেকেই কমেন্টসে মজার ছলে লিখেছেন ‘এবার হয়তো কলার পালা।’ কারণ, অশ্লীলতার ব্যবহারে ওই ফলটা দিয়ে কম দূরে যাওয়া যায় না।