কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি গ্রুপের আমন্ত্রণে দ্বিপাক্ষিক বৈঠকে বক্তারা বলেছেন, কানাডা সব সময় বাংলাদেশের পাশে থাকবে।
বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডার পক্ষ থেকে অটোয়ার পার্লামেন্ট ভবনে গত বুধবার এ বৈঠক অনুষ্ঠিত হয়।
স্পোর্টস মিনিস্টার বাল ঘোষাল এমপি, পার্লামেন্টারি গ্রুপের চেয়ারম্যান ম্যাথিউ ক্যালওয়ে এমপি, ড্যান হ্যারিস এমপি, লিন্ডা ডানকান এমপি, ডন ড্যাভিস এমপি, বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য মাহজাবীন খালেদ, কানাডাস্থ বাংলাদেশ হাইকমিশনার কামরুল আহসান, চেম্বার প্রেসিডেন্ট সুবীর দে, ভাইস প্রেসিডেন্ট এম এ মুত্তালিব, আবুল মনসুর আহমেদ, জয়েন্ট সেক্রেটারি আশরাফুল বারী মঞ্জু, ট্রেজারার এহসানুল হাবিব উপস্থিত ছিলেন এই বৈঠকে।
বৈঠক শেষে প্রধানমন্ত্রী স্টিফেন হারপারের পার্লামেন্টারি সেক্রেটারি পল কালান্দ্রা এমপির সঙ্গে বিশেষ বৈঠক হয়।