রঙ্গরস

পরিচালক জিজ্ঞেস করলেন, আপনি কি অভিনয় জানেন?

নাসের বলল, অভিনয় জানি কি না জানতে চাইছেন? একবার স্টেজে আমার মৃত্যুর দৃশ্যটি এতোই বাস্তব ছিল যে একজন অজ্ঞান হয়ে গিয়েছিল।

: কে সে?

: আমার ইন্স্যুরেন্স এজেন্ট।