প্রবাসী বাংলাদেশিদের টাকা দ্রুত এবং নিরাপদে তাদের প্রিয়জনদের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে সাউথইস্ট ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সাউথইস্ট ফিনান্সিয়াল সার্ভিসেস নিয়ে এল স্মার্টরেমিট (SmartRemit ) অ্যাপ ।
বাংলাদেশে টাকা পাঠানো আরও সহজ এবং নিরাপদ করার প্রত্যয় নিয়ে ২০১১ সালে প্রতিষ্ঠিত লন্ডনভিত্তিক এই প্রতিষ্ঠানের যাত্রার শুরু হতেই বিভিন্ন উদ্ভাবনী সেবার ওপর জোর দিয়ে আসছে, স্মার্টরেমিট তারই ধারাবাহিকতার বহিঃপ্রকাশ।
স্মার্টরেমিট অ্যাপ ব্যবহার করে গ্রাহকরা এখন সম্পাতের ৭দিন ২৪ ঘণ্টাই তাদের প্রিয়জনদের নিকট টাকা পাঠাতে পারেন, সাউথইস্ট ব্যাংকের যেকোনো ব্রাঞ্চে প্রেরিত টাকা পৌঁছে যাবে ১ মিনিটের মধ্যে, গ্রাহক ব্যাংক বন্ধ থাকলেও এটিএম মেশিন হতে যেকোনো সময়ে টাকা তুলে নিতে পারবেন।
সাউথইস্ট ফিনান্সিয়াল সার্ভিসেসের প্রধান নির্বাহী নাজমুল হুদা আজাদ মিশু বলেন, ‘আমরা যুক্তরাজ্য হতে টাকা পাঠানো আরও সহজ এবং সুলভ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি, আমরা এখন একটা ব্লকচেইনভিত্তিক প্লাটফর্ম এর ওপর কাজ করছি যা আরও সহজে, নিরাপদে এবং দ্রুত সময়ে টাকা পাঠাতে সাহায্য করবে, আমাদের লক্ষ্য রেমিটেন্স পাঠানো পুরাপুরি ফ্রি করতে না পারলেও যেন বর্তমান ফি এর পরিমাণ অনেকটুকুই কমিয়ে আনতে পারি।’