ফরোয়ার্ড হ্যারি কেইনের গোলে আর্সেনালের সঙ্গে পিছিয়ে পড়েও ড্র করতে সক্ষম হয়েছে টটেনহ্যাম। টটেনহ্যামের মাঠ ওয়েম্বলিতে শুরু থেকেই স্বাগতিকদের কোনঠাসা করে রেখেছিলো আর্সেনাল। ১৬ মিনিটে অ্যারন রামসের গোলে এগিয়ে যায় কোচ উনাই এমেরির দল। পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া টটেনহ্যাম ম্যাচে ফেরে দ্বিতীয়ার্ধে। ৭৪ মিনিটে কেইন আর্সেনাল বিপদসীমায় ফাউলের শিকার হলে পেনাল্টি পায় স্পার্সরা। সেখান থেকে গোল করে দলকে সমতায় ফেরান ইংল্যান্ড অধিনায়ক। ফলে টানা দুই হারের পর একটি পয়েন্ট অর্জনে সক্ষম হয় টটেনহ্যাম।