বাংলাদেশে 'ইন্টারনেট ডট অর্গ' নিয়ে যা লিখলেন জাকারবার্গ

 
ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বাংলাদেশে 'ইন্টারনেট ডট অর্গ' চালু করা নিয়ে তার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। 'আমরা সম্প্রতি বাংলাদেশে রবি নেটওয়ার্কের সহায়তায় 'ইন্টারনেট ডট অর্গ' চালু করেছি। এই পদক্ষেপের মাধ্যমে সারা পৃথিবীকে সংযুক্ত রাখতে আরো এক ধাপ এগিয়ে গেলাম' -বাংলাদেশে বিনাখরচে ২৫ টি ওয়েবসাইটে ঢোকা প্রসঙ্গে ফেসবুক পোস্টে তিনি একথা লিখেছেন।
 
'বাংলাদেশে প্রায় ১৭ কোটি মানুষের বাস। এর মধ্যে ১০ শতাংশেরও কম মানুষ ইন্টারনেটের সাথে যুক্ত।' ইন্টারনেট ব্যবহার ও দারিদ্র সম্পর্কে একটি গবেষণার বরাত দিয়ে তিনি আরো লিখেছেন, 'ইন্টারনেটে যুক্ত প্রতি ১০ জনের মধ্যে একজন দারিদ্র্যকে জয় করতে পারেন। এর কারণে ইন্টারনেটের মাধ্যমে চাকরি, শিক্ষা, তথ্য ও গুরুত্বপূর্ণ যোগাযোগ করা সম্ভব হয়।
IMG0
 
ফেসবুক পোস্টটির সাথে তিনি বাংলাদেশের একজন নারী সাংবাদিকের ছবিও পোস্ট করেছেন। ছবিটিকে উদাহরণ হিসেবে তিনি বলেছেন, এটি জয়িতার ছবি। তিনি বাংলাদেশের একজন সাংবাদিক। মোবাইল ফোন ব্যবহার করে চাকরি ও খবরের আপডেট নেন তিনি।

 
তিনি #connectbangladesh ও #connecttheworld হ্যাসট্যাগ ব্যবহার করে এই লেখাটি পোস্ট করেছেন। সূত্র: ফেসবুক