সাধারণ চিকিৎসকদের ‘অতিরিক্ত-চিকিৎসা’ বন্ধের জন্য মুখ্য একটি কর্মসূচি হাতে নিয়েছে চিকিৎসক নেতৃবৃন্দ । চিকিৎসক নেতৃবৃন্দ বলেন, এই পন্থা রোগীকে কোন সাহায্য করে না এবং এমনকি এটা তাদেরকে ক্ষতির দিকে নিয়ে যায়। খবর বিবিসি’র।
ব্রিটিশ মেডিক্যাল নিবন্ধে বলা হয়েছে, চিকিৎসকরা কিছু রোগীকে বড়ি দেয় অথবা পরীক্ষা করার পরামর্শ দেয়। যদি এগুলো করতে চাপে থাকতে হয় তাহলে চিকিৎসকের পরামর্শের দরকার নাই।
তারা জানায়, রোগীদের অবশ্যই আলোচনা করার সক্ষমতা অনুভব করতে হবে তাদের জন্য সঠিক সহজ নিরাপদ পন্থা আছে কিনা।
কিন্তু অভিজ্ঞরা সতর্ক করে বলেন, চিকিৎসকের পরামর্শ ব্যতীত রোগী অবশ্যই চিকিৎসা-সেবা বদলাতে পারবে না।