লঞ্চ ভোগান্তির শিকার সখিপুর-শরীয়তপুরের জনগণ

চেয়ারম্যান ইস্টিশন, গৌরাঙ্গ বাজার, দুলার চর, সুরেশ্বর, নড়িয়া এলাকার লঞ্চগুলোর অবস্থা এতোই করুণ যে, জীবনের ঝুঁকি নিয়ে তাতে চড়তে হয়। প্রশ্ন হচ্ছে, বিআইডব্লিউটিএ কিভাবে এদের অনুমোদন দেন? যা বাতাসের আগেই দুলতে থাকে, বডি অকেজো। মেরামতের জন্য ডকইয়ার্ডে রাখা একান্ত জরুরি। লঞ্চ ড্রাইভারদের উপর ভরসা রাখেন না যাত্রীগণ। প্রায় সময়ই বড় বড় লঞ্চ-ড্রাইভার এদের ইচ্ছামতো গালি-গালাজ করে। গত এক সপ্তাহ ধরে একটি করে লঞ্চ থাকায় অনেকে চাঁদপুর হয়ে কিউবা আবার মাওয়া হয়ে কর্মস্থলে ছুটছে ২১ ফেব্রুয়ারির পর থেকে। যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি উল্লিখিত বিষয়গুলি সমাধানের জন্য।

ফয়েজ মাহমুদ সিফাত

আইন বিভাগ, জেড এইচ সিকদার বিজ্ঞান ও

প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শরীয়তপুর