ইয়েমেনে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ সৌদি জোটের

 
ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে তুলেছে সৌদি নেতৃত্বাধীন জোট। দেশটিতে মানবিক ত্রাণ সহায়তা পৌঁছানো নির্বিঘ্ন করতে সৌদি প্রস্তাবে পাঁচ দিনের যুদ্ধবিরতি চলছে ইয়েমেনে।
 
যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে হুতি বিদ্রোহীদের হুঁশিয়ার করে সৌদি জোট বলেছে, ‘মানবিক কারণে শুরু হওয়া যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হবে না। এদিকে দেশটিতে প্রয়োজনীয় ত্রাণ-সাহায্য পৌঁছাতে উভয় পক্ষকে শান্ত থাকার আহবান জানিয়েছে জাতিসংঘ।
 
অস্ত্র বিরতির দ্বিতীয় দিনে বিদ্রোহীরা তা লঙ্ঘন করেছে অভিযোগ করে সৌদি জোট বলেছে, ইয়েমেনের সাথে সৌদি আরবের সীমান্ত এলাকায় সৌদি সৈন্য ও বেসামরিক বাড়িঘর লক্ষ্য করে গোলাবর্ষণসহ সামরিক অভিযান অব্যাহত রেখেছে হুতিরা। মিলিশিয়ারা এ ধরণের কর্মকাণ্ড অব্যাহত রাখলে জোটও দীর্ঘ সময় চুপ করে বসে থাকবে না। সূত্র: এএফপি