নীলফামারীর ডোমার উপজেলায় গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পাঙ্গামটুকপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ফলাফল বাতিল করে পুনঃভোট গণনার দাবিতে গতকাল শনিবার মানববন্ধন করে ওই ইউনিয়নের নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের সহস্রাধিক মানুষ। পাঙ্গা-গোমনাতি সড়কের পাঙ্গা মহেশ লালা উচ্চ বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাকিম ভুট্টো, ১ নং ওয়ার্ডের বুলবুলি, সাহিদা, বেগম, ৬ নং ওয়ার্ডের রবিউল, ওফেজা, এরশাদ আলী, ২ নং ওয়ার্ডের আতিয়ার রহমান, সাইদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। তারা নির্বাচনে কারচুপির অভিযোগ এনে পুনরায় ভোট গণনার দাবি জানান।