সেনবাগে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন জাফর আহমেদ

অবশেষে সেনবাগ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন জাফর আহমেদ চৌধুরী। শনিবার কেন্দ্রীয় আওয়ামী লীগ কার্যালয় থেকে তিনি দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপে সেনবাগ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে জাফর আহমেদ চৌধুরীর দলীয় মনোনয়ন লাভের খবরে স্থানীয় নেতাকর্মীরা বেশ আনন্দিত। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সভা-সমাবেশ ও জনসংযোগের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্য, মুক্তিযোদ্ধা, মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, জনপ্রতিনিধিসহ বিভিন্ন স্তরের লোকজনের সঙ্গে মতবিনিময় করে আসছিলেন।