পেরুতে জরুরি অবস্থা জারি


পেরুর একটি গ্রামে ব্যাপক বৃষ্টির কারণে গভীর ফাটল দেখা দেয়ায় দেশটির একটি অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

উত্তরাঞ্চলীয় আংকাশ অঞ্চলে কয়েক সপ্তাহ আগে গভীর এই ফাটল দেখা দেয়। এতে বেশ কয়েকটি বাড়িঘর বসবাসের অনুপযোগী হয়ে পড়ে এবং সরকার জরুরি অবস্থা জারি করে। ভূমিকম্পের কারণে সাধারণত এ ধরনের ফাটল দেখা যায়। কিন্তু বাসিন্দারা বলছেন, কোন ধরনের ভূকম্পন তারা টের পাননি। খবর এএফপির।

বিশেষজ্ঞরা জানান, মার্চ ও এপ্রিল মাসের ভাফর বৃষ্টিপাতের কারণে ভূ-অভ্যন্তরে সঙ্কোচন ও বিয়োজনের কারণে মাটি ফেটে গেছে। এর ফলে এই ফাটল সৃষ্টি হয়েছে।
৬০ দিন এই জরুরি অবস্থা বলবৎ থাকবে। এই সময়ের মধ্যে কর্তৃপক্ষ সংকট সমাধানের উপায় বের করার চেষ্টা করবে।