তিতাসে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম

কুমিল্লার তিতাসে চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন বর্তমান ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম সোহেল শিকদার। তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন নিজাম শিকদারের ছেলে।

শুক্রবার তিনি দলীয় মনোনয়ন পেয়েছেন এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে নেতাকর্মীরা আতশবাজি ফুটিয়ে মনোনয়ন বোর্ডের এ সিদ্ধান্তকে স্বাগত জানান।