বনায়নে রেকর্ড গড়ল ইকুয়েডর

 
বনায়নে বিশ্ব রেকর্ড গড়েছে ইকুয়েডর। শনিবার দেশটির হাজার হাজার লোক ছয় লাখ ৪৭ হাজার ২৫০টি গাছ লাগিয়েছেন। দেশটির প্রেসিডেন্ট রাফায়েল কোরিয়া এই তথ্য জানিয়েছেন।
 
রাফায়েল কোরিয়া তার সাপ্তাহিক ভাষণে বলেন, আমাকে এই মাত্র জানানো হয়েছে যে, আমরা বনায়নের ক্ষেত্রে আগের গিনেজ রেকর্ড ভেঙেছি। ইকুয়েডরের বিভিন্ন জায়গায় গাছের চারা লাগানো হয়েছে।
 
পরিবেশ মন্ত্রী লোরেনা তাপিয়া এক টুইটার বার্তায় বলেন, ৪৪ হাজার ৮৮৩ জন লোক দুই হাজারেরও বেশি হেক্টর জমিতে এসব গাছ লাগিয়েছেন।
 
গিনেজ জানিয়েছে, গািত বছর ফিলিপাইনের একটি সংগঠন প্রথম এরকম দৃষ্টান্ত স্থাপন করে।
 
বিজ্ঞানীদের বিশ্বাস, গাছ বায়ুমন্ডলে কার্বণের পরিমাণ কমিয়ে দেয়। গাছ কার্বন গ্রহণ করে ও অক্সিজেন নিঃসরণ করে। এতে বৈশ্বিক উষ্ণতা হ্রাস পায়।
 
ইকুয়েডরের আরো বেশ কয়েকটি বিশ্ব রেকর্ড রয়েছে। এর মধ্যে এক সপ্তাহে বেশি প্লাস্টিক বোতল পুনঃপ্রক্রিয়াজাতকরণে গিনেজ বুকে নাম উঠেছে দেশটির। সূত্র: বিজনেস ইনসাইডার।