চতুর্থ ধাপে উপজেলা নির্বাচনে যশোরের চৌগাছায় নৌকার মাঝি হলেন অধ্যক্ষ ড. মোস্তানিচুর রহমান লাড্ডু। শুক্রবার রাতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভাপতি লাড্ডুকে নৌকা মার্কার প্রার্থী হিসেবে ঘোষণা দেন।
মোস্তানিচুর রহমান ১৯৬৫ সালে ২২ মে চৌগাছা কংশারীপুর গ্রামের বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত মৃধা পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৮১ সালে তিনি চৌগাছা শাহাদত্ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৮৩ সালে যশোর সরকারি এমএম কলেজ থেকে এইচএসসি এবং ১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞানে অনার্স এবং ৮৮ সালে মাস্টার্স পাস করে।
ছাত্রজীবন শেষে তিনি চৌগাছা মুধাপাড়া ডিগ্রী মহিলা কলেজে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। মোস্তানিচুর রহমান ছাত্র জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি বর্তমানে চৌগাছা পৌর আওয়ামী লীগের সদস্য। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এবং দুর্নীতি রোধে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, যুগোপযোগী শিক্ষা গড়ার লক্ষ্যে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণকে নিয়ে একসঙ্গে কাজ করবো।