আফগানিস্তানে বোমা হামলায় বিদেশি সেনাসহ নিহত ৩

আফগানিস্তানের রাজধানী কাবুলে বিদেশি সেনাদের গাড়িবহর লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে তিনজন নিহতের খবর পাওয়া গেছে। দুইজন বেসামরিক নাগরিক ও একজন বিদেশি সেনা রয়েছেন এদের মধ্যে। আহত হয়েছেন ২১ জন। নিহতদের দুইজন নারী। খবর আল জাজিরার। 
 
 
রবিবার সকাল ৯টার দিকে কাবুল বিমানবন্দরের কাছে এ বোমা বিস্ফোরণ ঘটে। হামলার দায় আল কায়েদা স্বীকার করেছে বলে বিবিসি জানিয়েছে। আল কায়েদা গণমাধ্যমে ই-মেইলের মাধ্যমে হামলার কথা জানায়। 
 
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশি সেনাবাহী গাড়িবহরটি বিমানবন্দরের কাছে ন্যাটোর একটি ঘাঁটির দিকে যাচ্ছিল। এ সময় বোমার ঘটনা ঘটে কাবুলে কর্মরত আল জাজিরার সাংবাদিক জেনিফার গ্লস জানান, এ হামলায় কয়েকজন বিদেশি সেনা আহত হয়েছেন।