এখন সময় সেলফি তোলার: মোদী

 
বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেলফির মর্যাদা পেল ভারতের নরেন্দ্র মোদী আর চীনের প্রধানমন্ত্রী লি কিকুয়িয়াংয়ের ছবিটি। ফোর্বস ম্যাগাজিন এই তথ্য জানিয়েছে। শুক্রবার সফররত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেম্পেল অব হ্যাভেনের সামনে হাসিমুখে সেলফি তোলেন চীনের প্রধানমন্ত্রী লি কিকুয়িয়াংয়ের সঙ্গে। সেই সেলফিতে সানন্দে টুইটও করেন তিনি। নরেন্দ্র মোদি ওই টুইটে লেখেন, এখন সময় সেলফি তোলার! ধন্যবাদ প্রিমিয়ার লি।
 
পোস্ট করার ছ’ ঘণ্টায় মোট পাঁচ লাখ সাত হাজার ২৭৭টি লাইক পড়েছে ছবিটিতে। তাদের মধ্যে রয়েছেন ফেসবুকের সিইও মার্ক জুকের বার্গও । ছবিটি রিট্যুইট  হয়েছে ৩ হাজার বার। ফোর্বস ছবিটির শিরোনাম করেছে ‘ইন্ডিয়াস  মোদি অ্যান্ড চায়নাস লি’ ইন সেলফি। চীন ও ভারতীয় প্রধানমন্ত্রীর এই নিজস্বী টুইটারে ছড়ানোর পরেই ইন্টারনেটে ‘নিজস্বী কূটনীতি’ শব্দটি ছড়িয়েছে।
 
এছাড়া এসময় টেম্পল অব হেভেন পার্কে কচিকাঁচার ছাত্র-ছাত্রীদের সঙ্গেও সেলফি তোলায় ব্যস্ত থাকতে দেখা যায় প্রধানমন্ত্রী মোদীকে। তাই চি ও যোগ ব্যায়াম শেষে ক্ষুদে শিক্ষার্থী উভয় নেতাকে ঘিরে ধরলে দ্রুত সেলফি তোলেন মোদী।