টোকিওর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কোয়াসাকিতে দু’টি পাশাপাশি হোস্টেলে রোববার সকালে আগুন লেগে কমপক্ষে চার জন নিহত ও ১৯ আহত হয়েছেন।
কোয়াসাকির দমকল বাহিনীর এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, কাঠের ভবনটিতে থাকা ৬০ জনের মধ্যে কেউ নিখোঁজ রয়েছেন কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষ তিনজনের মৃত্যু খবর নিশ্চিত করেছে। ধ্বংসস্তূপের মধ্যে একজনে মৃতদেহ পাওয়া গেছে। দেশটির অপর বার্তা সংস্থা কিয়োডো জানিয়েছে, অগ্নিকাণ্ডের পর দশ জনেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন।
আগুনে দু’টি ভবনই পুরোপুরি পুড়ে গেছে। আগুন লাগার কারণ খুঁজে বের করার চেষ্টা করছে দমকল বিভাগ।