রংপুরে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

রংপুর নগরীর আমাশু কুকরুলে নিখোঁজের একদিন পর শুক্রবার সন্ধ্যায় এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সাদিয়া আক্তার টুকটুকি(আড়াই বছর)।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার বিকাল থেকে আমাশু কুকরুল পশ্চিমপাড়ার রাজমিস্ত্রি সাইয়েদুল ইসলামের মেয়ে সাদিয়া আক্তার টুকটুকি নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে তার বাবা থানায় সাধারণ ডাইরি করেন। পুলিশ আনুসন্ধান চালিয়ে পরদিন গ্রামের ইয়াসিন আলীর মুরগীর ফার্মের পরিত্যক্ত গর্ত থেকে তার লাশ উদ্ধার করে।