স্মার্ট টেকনোলজিস দেশের বাজারে নিয়ে এসেছে স্যামসাং এলএস২৭ডি৫৯০সিএস মডেলের ২৭ ইঞ্চি কার্ভড মনিটর। এই মনিটরে রয়েছে ১৭৮ ডিগ্রি ভিউ এঙ্গেল, ৪ মিলিসেকেন্ড রেসপন্স টাইম এবং ৬০হার্জ ফ্রিকোয়েন্সি। ১৯২০*১০৮০ পিক্সেলের এই পণ্যের ডাইমেনশন ২৪.৫৪ ইঞ্চি*১৪.৪০ ইঞ্চি। মূল্য ৩৮,০০০ টাকা।