জাতীয় সংসদে পাস হওয়া পাঁচটি বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। বিলগুলো হলো— ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) বিল, ২০১৯; বাংলাদেশ ইপিজেড শ্রম বিল, ২০১৯; চিটাগং হিল ট্র্যাক্টস (ল্যান্ড একুইজিশন) রেগুলেশন (সংশোধন), বিল, ২০১৯; রিপ্রেজেন্টেশন পিপল (সংশোধন) বিল ২০১৯ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বিল, ২০১৯। গত ২৮ ফেব্রুয়ারি স্বাক্ষর করার মধ্য দিয়ে বিলগুলোতে সম্মতি দেন রাষ্ট্রপতি। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির সম্মতি প্রাপ্তির পর বিলগুলো আইনে পরিণত হলো।