ক্যান্সারের চিকিত্সায় সেই সাড়া জাগানো ভর্টেক্স ফ্লুইড ডিভাইস

গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় উদ্ভাবিত সেদ্ধ ডিমকে ফের কাঁচা ডিমে রূপান্তর করার যন্ত্র বিজ্ঞানীদের মধ্যে সাড়া ফেলে দিয়েছিল। বিজ্ঞানীরা যন্ত্রটির নাম দিয়েছিলেন ‘ভর্টেক্স ফ্লুইড ডিভাইস’। এই যন্ত্রটি ফুসফুস এবং ডিম্বাশয় ক্যান্সার চিকিত্সায় ব্যবহারের যুগান্তকারী পদ্ধতি আবিষ্কার করেছেন আরেকদল বিজ্ঞানী। এই দুটি ক্যান্সার আক্রান্ত যেকোন রোগীকে আগের চেয়ে অনেক নির্ভরযোগ্য চিকিত্সা দেয়া সম্ভব হলে জানিয়েছেন তারা।

 

এই গবেষণার সাথে যুক্ত বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রোটিন সংশ্লেষণে অবিশ্বাস্যরকম ভূমিকা পালন করতে পারে ওই যন্ত্র। এবার থেকে শরীরের অন্যান্য অংশে কোনোরকম প্রভাব সৃষ্টি না করে সরাসরি ক্যান্সার কোষে আক্রমণ করা যাবে। ফলে ক্যান্সার চিকিত্সায় যে পার্শ্বপ্রতিক্রিয়া হয়ে থাকে তা অবিশ্বাস্যরকম ভাবে কমে যাবে। বিশেষ করে ডিম্বাশয় ক্যান্সারের চিকিত্সা করা যাবে সাড়ে তিনশ গুণ বেশি সফলতার সাথে। চিকিত্সাকালীন শারিরীক যন্ত্রণাও কমে যাবে বহুগুণে। অদূর ভবিষ্যতে এই গবেষণার ফল মানুষ পেতে শুরু করবে বলে গবেষকরা দাবি করেছেন। সূত্র: দ্য অস্ট্রেলিয়ান।