রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আমিনুর রহমান

নীলফামারীর ডোমার উপজেলার ছোট রাউতা গ্রামের বাসিন্দা ও ৬ নং সেক্টরের মুক্তিযোদ্ধা আমিনুর রহমান (৭৮) গত শুক্রবার হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি..রাজিউন)।  তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার বাদ জোহর ডোমার ছোট রাউতা কেন্দ্রীয় ঈদগা ময়দানে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তাকে ঈদগা কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।