ওমর ফারুক
নাটোর শহরের মল্লিকহাটি এলাকার সাবেক সেনা কর্মকর্তা ওমর ফারুক (৬৮) গত শুক্রবার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.. .রাজিউন। তিনি এক স্ত্রী, এক পুত্র ও তিন মেয়ে রেখে গেছেন। নাটোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে (কাছারি মাঠ) বাদ জুমা জানাজা শেষে তাকে সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে শহরের মাদ্রাসা মোড় কেন্দ্রীয় গোরস্তানে (গাড়ীখানা গোরস্তান) দাফন করা হয়।
শুভ্রজিত্ হালদার বাবু
বাংলাদেশ ছাত্রলীগ পিরোজপুর জেলা শাখার সদ্য সাবেক সভাপতি শুভ্রজিত্ হালদার বাবু (২৭) গতকাল শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় পরলোকগমন করেন। তিনি স্ত্রী রেখে গেছেন। ২০১৭ সালের ২৮ জানুয়ারি ঢাকা থেকে পিরোজপুরে আসার পথে শুভ্রজিত্ হালদার বাবু ভাংগা-গোপালগঞ্জ সড়কের ভাটিয়াপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে জ্ঞান হারান।