নেপালে বন্যার আশঙ্কা

 
গত মাসেই ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার পর নেপালে এখন বন্যার আশঙ্কা করা হচ্ছে। দেশটির পশ্চিমাঞ্চলে ভূমিধস হওয়ায় সেখানে থেকে হাজার হাজার সরে যাচ্ছে।
 
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিধসে মিয়াগদি জেলার কালি গান্দাকি নদীর প্রবাহে বাধা সৃষ্টি করেছে। সেখানে একটি গভীর ও নতুন হ্রদের সৃষ্টি হচ্ছে। রবিবার মধ্যরাতে এই ভূমিধসে নদীটির পানির উচ্চতা ৬০০ ফুট বেড়ে গেছে।
 
তবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সেখানে সেনাবাহিনীর সদস্যদের সেখানে পাঠানো হয়েছে।
 
গত ২৫ এপ্রিল ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে নেপালের কয়েকবার ভূমিধসের ঘটনা ঘটেছে।  ঐ ভূমিকম্পে সেখানে আট হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন ও বহু আহত হয়েছেন।
 
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা লক্ষ্মী প্রসাদ ধাকাল রয়টার্সকে  বলেছেন,  নদী তীরবর্তী এলাকার গ্রামবাসীদের আমরা সেখান থেকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলেছি।
 
ঐ এলাকায় অবস্থিত নেপালের সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
 
পানির প্রবাহ নিয়ন্ত্রণের জন্য সেখানে সেনাসদস্যরা গেছেন। বাাঁধের মতো সৃষ্টি হয়ে সেখানে যে পানি জমেছে তা বেরিয়ে আসলে বিশাল এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে।
 
কালিগান্দাকি নদীটি নেপাল থেকে ভারতে প্রবেশ করে গঙ্গার সাথে মিশেছে।