ইন্দো-বাংলা যৌথ অনুশীলন ‘সম্প্রতি-৮’ রবিবার বঙ্গবন্ধু সেনানিবাসে অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার, ঘাটাইল এরিয়া মেজর জেনারেল মিজানুর রহমান শামিম উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন। সন্ত্রাস দমন ও দুর্যোগ ব্যবস্থাপনা এবারের যৌথ প্রশিক্ষণের মূল প্রতিপাদ্য।
উল্লেখ্য, ২০১০ সাল হতে একবছর অন্তর অন্তর এই অনুশীলন পর্যায়ক্রমে বাংলাদেশ ও ভারতে অনুষ্ঠিত হচ্ছে। এ বছর অনুশীলনের আভিযানিক ও প্রশিক্ষণ কার্যক্রমের পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়ানুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।