মৃত মানুষের মর্গে ভয়!

যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যের বড় শহর মিলওয়াকির বাসিন্দা থমাস স্যানকম্ব। নিজের ফ্ল্যাটে তাকে নিথর অবস্থায় পাওয়া যায়। জরুরি বিভাগের কর্মকর্তারা এসে উপস্থিত হন। তারা এসে এই অবস্থা দেখে মৃত ভেবেই হাসপাতালে নিয়ে যান।

 

উদ্ধারকর্মীরা জানান, খবর জানার পর তারা আসেন এবং স্যানকম্বের পুরাতন গার্লফ্রেন্ডকে খবর দেন। ৪৬ বছর বয়সী ওই নারী জানান, স্যানকম্ব গুরুতর অসুস্থ ছিলেন। তার চিকিত্সা চলছিল। তিনি কারো সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। এরপর বাসা থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্যানকম্বকে। ডাক্তাররাও তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নেয়ার সময় কিংবা পরে কখনোই নড়াচড়া করেননি স্যানকম্ব। এক উদ্ধারকর্মী বলেন, এ ধরনের মৃত মানুষদের তো ময়নাতদন্তের জন্য মর্গে নেয়া দরকার। আমরা সেটিই করেছিলাম। কিন্তু বিস্ময়ের ব্যাপার, এই মৃত মানুষটি মর্গে নেয়ার পথেই নড়াচড়া শুরু করেন! মৃত মানুষ কি মর্গকে ভয় পান তাহলে! এরপর তার ভাইকে ডাকা হয় এবং হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়। -মিরর নিউজ