মহাকাশে স্পেস এক্সের মনুষ্যহীন রকেট

মহাকাশে পাঠানো হলো ধনকুবের এলন মাস্কের স্পেস এক্সের নতুন মনুষ্যবিহীন রকেট। গতকাল শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশচারী মানববহনযোগ্য নকশায় স্পেস এক্সের তৈরি ক্যাপসুলটি উেক্ষপণ করা হয়। এর মাধ্যমে মার্কিন পদ্ধতিতে আমেরিকার মাটি থেকে মহাকাশের কক্ষপথে মানুষ পাঠানোর যুগের পরীক্ষামূলক সূচনা হয়েছে। মনুষ্যহীন এই মিশনটি ভালভাবে সম্পন্ন হলে আমেরিকার স্পেস এজেন্সি এলন মাস্কের স্পেস এক্সের এই পদ্ধতিকে বছরের শেষের দিকে নিয়মিত করার অনুমোদন দেবে। স্পেস এক্স এর প্রতিষ্ঠাতা এলন মাস্ক বলেন, এটাই মহাকাশ ভ্রমণে বাণিজ্যিক গ্রাহকদের জন্য প্রথম পদক্ষেপ হতে পারে। -বিবিসি