যুক্তরাষ্ট্র ও দ. কোরিয়া নিয়মিত বড় সামরিক মহড়া করবে না

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া কোরীয় উপদ্বীপে তাদের বার্ষিক বড় ধরণের সামরিক মহড়া নিয়মিত না করার পরিকল্পনা করছে। উত্তর কোরিয়ার সাথে সম্পর্কোন্নয়নে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচেষ্টা চালিয়ে যাওয়ায় দেশ দুইটি এমন পদক্ষেপ নিতে যাচ্ছে বলে মার্কিন কর্মকর্তারা জানান। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে উত্তর কোরিয়ার নেতা কিমের সাথে ট্রাম্পের দ্বিতীয় সম্মেলন শেষ হওয়ার পরপরই নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়ে কর্মকর্তারা এমন মন্তব্য করেন। নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের দুই প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে এনবিসি নিউজ জানায়, ফোয়াল ঈগল নামের সামরিক মহড়া বন্ধ থাকবে। গ্রীস্মে সাধারনত এ সামরিক মহড়া চালানো হয়। ফোয়াল ঈগল হচ্ছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া-এ দুই মিত্র দেশের মধ্যে অনুষ্ঠিত সবচেয়ে বড় নিয়মিত যৌথ সামরিক মহড়া।