আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে হেলমান্দ প্রদেশের শোরাব সেনাঘাঁটিতে তালেবান বিদ্রোহীদের হামলায় ২৩ সেনা নিহত ও ১৫ জন আহত হয়েছে। শুক্রবার ভোরে এ হামলা হয়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন। তালেবানের পক্ষ থেকে হামলার দায় স্বীকার করে বিবৃতি দেওয়া হয়েছে। কমকর্তারা জানান, এ নিয়ে ওই স্থানটিতে পরপর তিনবার হামলা চালানো হলো। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র গফুর আহমেদ জাওয়েদ জানান, হামলায় ২৩ সেনা নিহত হওয়ার পাশাপাশি ২০ তালেবান বিদ্রোহীও মারা গেছে। প্রাদেশিক সরকারের মুখপাত্র ওমর জাওয়াকও হতাহতের এ তথ্য নিশ্চিত করেছেন। -আল জাজিরা