দেশি বুটিকের খবরাখবর

ক্যাটস আই
 
গরমের কারণে পরিবর্তন এসেছে বাহ্যিক আউটফিটে। এ সময়টায় লিলেন, জর্জেট বা সুতি ফেব্রিকে তৈরি সহনীয় গার্মেন্টই বেশি জনপ্রিয়তা পাচ্ছে। সামার সিলেকশনে ফ্লোরাল প্রিন্ট, জিগজ্যাক বা জিওমেট্রিক মোটিফের বটম এবং উজ্জ্বল বা হালকা কন্ট্রাস্টের টপস থাকছে তরুণীদের হট সিলেকশনে। পুরুষদের ক্যাজুয়াল বা ফরমাল আউটফিটের পাশাপাশি কালারফুল পিকে পলো, প্যান্ট বা শার্ট পাবেন ক্যাটস আইয়ে।

 

কে ক্র্যাফট
 
গ্রীষ্মকাল উপলক্ষে কে ক্র্যাফট তাদের প্রতিটি শো-রুম সাজিয়েছে নতুন পণ্যে। গরম উপযোগী তৈরি পোশাকে কে ক্র্যাফট সেজেছে নতুন সাজে। এই কালেকশনে মেটেরিয়াল হিসেবে প্রাধান্য পেয়েছে হাতে বোনা সুতি কাপড়, বেক্সি আদ্দিভয়েল ও এন্ডি।

 

ফড়িং
 
এই গরমে চাই একটু আরামদায়ক পোশাক। আর গরমকে মাথায় রেখে ফ্যাশন হাউস ফড়িং তাদের কাপড় ও রঙের ক্ষেত্রে পরিবর্তন এনেছে। শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, ফতুয়া প্রভৃতি তাঁতের কাপড়ে রং হিসেবে ব্যবহার করা হয়েছে আকাশী, নীল, সাদা, অ্যাশ প্রভৃতি।

 

লা রিভ
 
ঋতুভিত্তিক লা রিভের সাম্প্রতিক আয়োজনে বিভিন্ন রং ও ডিজাইনের মিশ্রণে ক্রেতারা খুঁজে নিতে পারবেন পছন্দের পোশাকটি। এবারের গ্রীষ্মের পোশাকে দৃষ্টিনন্দন বিভিন্ন প্রিন্ট ছাড়াও থাকছে বিভিন্ন রঙের পপ কার্টিং, ফরাসি টেরি, পপলিন এবং ফেডেড জিন্সের মিশ্রণ। মেয়েদের জন্য গ্রীষ্মের কালেকশনে বরাবরের মতোই আছে সালোয়ার-কামিজ, টপস, টিউনিকসহ নানা ধরনের পোশাক। পুরুষদের জন্য আছে কটনের ফুল হাতা ও হাফ হাতা শার্ট।

 

বে এম্পোরিয়াম
 
সম্প্রতি ঢাকার আশকোনা, উত্তরায় বে এম্পোরিয়ামের নতুন শোরুম উদ্বোধন করা হয়েছে। বে এম্পোরিয়াম লিমিটেডের সিইও এমএ কাদের দোকানটির শুভ উদ্বোধন করেন।
 
উদ্বোধনী অনুষ্ঠানে বে এম্পোরিয়াম লিমিটেডের রিটেইল সেল্স ম্যানেজার সাব্বির আহমেদ, মার্চেন্ডাইজিং ম্যানেজার ডি. কে. ডি. চামাত কুমারা, স্টোর ডেভেলপমেন্ট ম্যানেজার মাহবুব আলম, ম্যানেজার-সিডিসি নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

ব্রাদার্স ফার্নিচার এখন ব্রাহ্মণবাড়িয়ায়
 
সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাদার্স ফার্নিচারের নতুন একটি শো-রুমের উদ্বোধন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে এই শো-রুমের উদ্বোধন করেন ব্রাদার্স ফার্নিচার লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান সরকার, ব্যবস্থাপনা পরিচালক মো. ইলিয়াস সরকার এবং মার্কেটিং ডিরেক্টর শরিফুজ্জামান সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে সিনিয়র অ্যাসিস্টেন্ট ম্যানেজার (মার্কেটিং) মো. মনিরুল ইসলাম বক্সীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।